মফস্বল সংবাদ

চাটখিলে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে কর্মশালা

নোয়াখালীর চাটখিলে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জিও-এনজিওদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাছান আহাম্মদ। ব্রাক এডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এই কর্মশালার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনের (ভূমি) অনিন্দিতা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাছান আহাম্মেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ আহাম্মেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কার্তিক চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। বক্তৃতা করেন ব্রাক জেলা প্রতিনিধি মাহমুদ হাছান, সুরেশ কুমার ঘোষ, ব্রাক উপজেলা ম্যানেজার সাখাওয়াৎ হোসেন, অনন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ, গান্ধী আশ্রম ট্রাস্ট মানবাধিকার ম্যানেজার ফৌজিয়া নাজনিন, অভিভাসন সহায়তা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহ আলম প্রমুখ।

     
lbheading